ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাধবপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ads

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় আজ শুক্রবার সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুরজিত রায় (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সুরজিত রায় হবিগঞ্জ জেলার আজমীরীগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের সুভাষ রায়ের ছেলে।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলাম জানান, ‘শুক্রবার সকাল পনে ৮ টার দিকে উল্লেখিত এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটলে পিকআপ ভ্যানের যাত্রী সবজি ব্যবসায়ী সুরজিত রায় গুরুত্বর আহত হয়।’
পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page